• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি জ্বালায় জ্বলিয়া মরি রে বন্ধুয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি জ্বালায় জ্বলিয়া মরি রে বন্ধুয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
আমি জ্বালায় জ্বলিয়া মরি রে বন্ধুয়া
আমি জ্বালায় জুলিয়া মরি রে ॥

ত্যাজিয়া কুলমান
তোমাকে সঁপেছি প্রাণ রে বন্ধুয়া
আমার প্রাণ দিয়া
তোমারে শুধু চাই রে বন্ধুয়া ॥

ছেড়ে যদি যাইবায় তুমি
এই মিনতি করি আমি রে বন্ধুয়া
ভুলিও না তোমার হাতে
ধরি রে বন্ধুয়া ॥

তুমি যাইবায় দূরদেশে
মুই নারী পাগলের বেশে রে বন্ধুয়া
বল আমি ধৈর্য কিসে
ধরি রে বন্ধুয়া ॥

মাথায় হাত রাখিয়া বলো
তুমি যদি আমায় ভালো রে বন্ধুয়া
করিম তার আগে যেন
মরি রে বন্ধুয়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বন্ধুয়া রে, কী দোষে ছাড়িতে চাও মোরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কার কাছে দাঁড়াব আমি বলো না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑