• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি বোঝো না রে বন্ধু বোঝে না ব্যথিতের বেদনা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তুমি বোঝো না রে বন্ধু বোঝে না ব্যথিতের বেদনা – লিরিক্স – শাহ আব্দুল করিম
তুমি বোঝো না রে বন্ধু
বোঝে না ব্যথিতের বেদনা
কুলমান নাশিলাম সাগরে ভাসিলাম
যে সাগরের কুলকিনারা মিলে না ॥

আপন হবে বলে ভালোবেসেছিলে
এত দুঃখ দিবে আগে জানি না
পিরিতি করেছি পরানে মরেছি
তুমি যদি ভোলো আমি ভুলি না ॥

বসন্তকালে কমলকলি ফুটিলে
কালো ভ্রমরা যদি আসে না
মধু না থাকিলে ভ্রমরা আসিলে
মধু ছাড়া ফুলে ভ্রমর বসে না ॥

বিচ্ছেদের আগুনে পুড়ে নিশিদিনে
মনে জানে অন্যে তাহা জানে না
বুকে আগুন নিয়া কত থাকি সইয়া
এই আগুন জল দিলে তো নিভে না ॥

সজল নয়নে নিশি জাগরণে
আকুল পরাণে করি ভাবনা
কী সুখে আছি, মরি কি বাঁচি
পাষাণ মনে কি তোমার পড়ে না ॥

তোমারই আশায় মরি পিপাসায়
সে পিপাসা তুমি বিনা মিটে না
আবদুল করিম বলে আশাতে রাখিলে
আপন বলে কোলে তুলে নিলে না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:পিরিতের ফল রে বন্ধু বুঝিলাম এখন – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণবন্ধু কালা সহিতে না পারি তোমার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑