• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনে তোরে চায় রে বন্ধু প্রাণে তোরে চায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনে তোরে চায় রে বন্ধু প্রাণে তোরে চায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
মনে তোরে চায় রে বন্ধু
প্রাণে তোরে চায়
অবলা রাধার কুঞ্জে
আয় রে বন্ধু আয় ॥

আগে কত আশা দিলে
মন-প্রাণ কাড়িয়া নিলে
তখন তুমি বলেছিলে
ছাড়বে না আমায় ॥

যে দিন হতে তোমা হারা
হয়েছি পাগলের ধারা
বসত করি পাগলপাড়া
লোকে মন্দ গায় ॥

বাঁধা তোমার প্রেমঋণে
এই ভাবনা নিশিদিনে
বাঁচে না প্রাণ তুমি বিনে
হলেম নিরুপায় ॥

বন্ধু তুমি আমার হলে
কুলমান ভাসাইয়া জলে
দিব মালা তোমার গলে
ধরব তোমার পায় ॥

চরণে মিনতি করি
দেখা দাও, দেখিয়া মরি
কেমন করে ধৈর্য ধরি
লোম অসহায় ॥

করিম কয় তোমার মন সাদা
আমি কলঙ্কিনী রাধা
প্রাণটি তোমার কাছে বাঁধা
তাই তো ভোলা দায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি তোমায় বন্ধু বলে ডাকব – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমি তোমারে ভালোবাসি রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑