আমি তোমায় বন্ধু বলে ডাকব
রাখো-মারো যাই করো
তোমার আশায় থাকব ॥
পাই যদি হে ব্রজের নন্দন
কেটে যাবে ভববন্ধন ও রে
লোকের নিন্দন আগর-চন্দন
সাধ করৈ গায় মাখব ॥
না পাই যদি যাব মরে
পাইলে রাখব মনের ঘরে ও রে
নয়নের জল কাজল করে
তোমার ছবি আঁকব ॥
থাকবে কাছে ইচ্ছে হলে
যাইতে চাইলে যাবে চলে ও রে
বাউল আবদুল করিম বলে
কেমন করে রাখব ॥
দারুন সব গান
সহজ সরল কথায় কত গভীর তথ্য গানে গানে বলেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এই মরমী সাধকের যত গানই শুনি না কেন ততোই অবাক হতে হয়। সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন সাধক তার নিজের ভাষায় গেয়েছেন গণমানুষের গান।