• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভ্রমরা রে, গুন গুন স্বরে গান গাও – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভ্রমরা রে, গুন গুন স্বরে গান গাও – লিরিক্স – শাহ আব্দুল করিম
ভ্রমরা রে, গুন গুন স্বরে গান গাও
খোঁজো যারে পাইলে তারে
পরান জুড়াও রে–
গুন গুন স্বরে গান গাও ॥

মধুর গান গাও রে ভ্রমর
ফুলের মধু খাও
তোমার স্বরে আকুল করে
উদাসী বানাও রে ॥

করে গুন গুন বুকের আগুন
দ্বিগুণ জ্বালাও
এই মধুর গান গেয়ে তুমি
কারে বা শোনাও রে ॥

আমি যারে চাই রে ভ্রমর
তারে যদি পাও
আমার খবর কও না যদি
আমার মাথা খাও রে ॥

আমার দুঃখের খবর আমার
বন্ধুরে জানাও
করিম বলে তোমার মতো
আমারে বানাও রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:রাই তোমারে বুঝাব কত থাকবে যদি সুখে ভুলে যাও শ্যামকে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমি তোমায় বন্ধু বলে ডাকব – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑