• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাই তোমারে বুঝাব কত থাকবে যদি সুখে ভুলে যাও শ্যামকে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » রাই তোমারে বুঝাব কত থাকবে যদি সুখে ভুলে যাও শ্যামকে – লিরিক্স – শাহ আব্দুল করিম
রাই তোমারে বুঝাব কত
থাকবে যদি সুখে ভুলে যাও শ্যামকে
কেন হয়েছ রাই পাগলের মতো।
ব্রজের যত গোপীগণ যোগায় সকলের মন
তোমারই কৃষ্ণধন অবিরত
হইত না বাদি আপন হইত যদি
কাছে থেকে নিরবধি সাধ মিটাইত ॥

প্রথম যৌবনকালে বসে কদমডালে
রাধা রাধা বলে বাঁশি বাজাইত
প্রেমেরই বাজার ভাঙ্গিল এবার
আসবে কী আর, যৌবন সমাপ্ত ॥

থাকিলে সুসময় শত্রুও মিত্র হয়
আনন্দ উদয় হয় শত শত
আসিলে কু-সময় কেহ কারো নয়
আবদুল করিম কয়, এই পর্যন্ত ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:রঙের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি যারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ভ্রমরা রে, গুন গুন স্বরে গান গাও – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑