• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রঙের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি যারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » রঙের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি যারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
রঙের দুনিয়া তোরে চাই না
দিবানিশি ভাবি যারে
তারে যদি পাই না ॥

বন্ধুর প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন-রজনী
কুলহারা কলঙ্কিনী
কারো কাছে যাই না ॥

প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
পূর্বে যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না ॥

আসি বলে গেল চলে
ভাসি সদা নয়নজলে
বাউল আবদুল করিম বলে
রঙের গান আর গাই না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:এইভাবে আর বেঁচে থাকব কতদিন – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:রাই তোমারে বুঝাব কত থাকবে যদি সুখে ভুলে যাও শ্যামকে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑