• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এইভাবে আর বেঁচে থাকব কতদিন – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এইভাবে আর বেঁচে থাকব কতদিন – লিরিক্স – শাহ আব্দুল করিম
এইভাবে আর
বেঁচে থাকব কতদিন
আমি যারে ভালোবাসি
সে আমারে বাসে ভিন ॥

ভালোবাসার ফাঁদে পড়ে
চোর ঢুকিল মনের ঘরে
দিবানিশি চিন্তা করে
শক্তিহীন অঙ্গ মলিন ॥

আছি শুধু ধৈর্য ধরে
কখন জানি যাব মরে
বেঁচে থাকব কেমন করে
জল বিনে কি বাঁচে মীন ॥

এই ভাবনা নিশিদিনে
বাধা আছি প্রেমঋণে
বলে করিম দীনহীনে
কী দিয়ে শোধিব ঋণ ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কেমনে ভুলিল বন্ধে আমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:রঙের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি যারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑