• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেমনে ভুলিল বন্ধে আমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কেমনে ভুলিল বন্ধে আমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
কেমনে ভুলিল বন্ধে আমারে
আমি তো ভুলি না গো তারে
বন্ধে যারে দয়া করে গো
তার শুকনা গাছে ফল ধরে–
আমি তো ভুলি না গো তারে ॥

সখি গো, বন্ধু যদি আপন হইত
দরদি হইয়া রইতো গো
সুখ দুঃখের গান শুনিত গো
তারে রাখিতাম আদর করে–
আমি তো ভুলি না গো তারে ॥

সখি গো, যে জন হয় পিরিতের মরা
লাজ-লজ্জা কুলমানহারা গো
জ্ঞান থইয়া পাগলের ধারা গো
তার অন্তরে ঘুণে ধরে–
আমি তো ভুলি না গো তারে ॥

সখি গো, বাউল আবদুল করিম বলে
ঠেকছি বন্ধের মায়ায় ভুলে গো
বোঝে না তো মনপাগলে গো
আমি বোঝাবো কেমন করে–
আমি তো ভুলি না গো তারে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কী করি অবলা সয় না প্রেমজ্বালা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এইভাবে আর বেঁচে থাকব কতদিন – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑