• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কী করি অবলা সয় না প্রেমজ্বালা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কী করি অবলা সয় না প্রেমজ্বালা – লিরিক্স – শাহ আব্দুল করিম
কী করি অবলা
সয় না প্রেমজ্বালা
প্রাণবন্ধুর বিচ্ছেদানলে
সোনার অঙ্গ কালা–
সয় না প্রেমজ্বালা ॥

নাম ধরিয়া বাজায় বাঁশি
বন্ধু চিকনকালা, বন্ধু চিকনকালা
ধৈর্য ধরে থাকি ঘরে
মন করে উতলা–
সয় না প্রেমজ্বালা ॥

সাধ করে পরেছি গলে
শ্যামনামের মালা, শ্যামনামের মালা
সাধ করে নিয়েছি মাথে
শ্যামকলঙ্কের ডালা–
সয় না প্রেমজ্বালা ॥

নিশিশেষে একা বসে
ভাবি যে নিরালা, ভাবি যে নিরালা
বন্ধুবিনে দুই নয়নে
বহে নদী নালা–
সয় না প্রেমজ্বালা ॥

করিম বলে রাখব গলে
বন্ধু গলার মালা, বন্ধু গলার মালা
আসলে কালা ঘুচবে জ্বালা
খুলবে প্রেমের তালা–
সয় না প্রেমজ্বালা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বলো সখি প্রাণপাখি কার কুঞ্জে রইল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কেমনে ভুলিল বন্ধে আমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑