• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি তোমারে ভালোবাসি রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি তোমারে ভালোবাসি রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
আমি তোমারে ভালোবাসি রে
বন্ধু ভিন্ন বাসো কোন প্রাণে
আমার বাড়ি আইলায় না কেনে ॥

বন্ধু রে, সাজাইয়া ফুলবিছানা
ঘরে-বাইরে আনাগোনা রে
দুঃখের নিশি প্রভাত হয় না রে বন্ধু
তোমার দরশন বিনে–
আমার বাড়ি আইলায় না কেনে ॥

বন্ধু রে, আশা-পথে চেয়ে থাকি
তোমার রূপ নয়নে রাখি রে
তুমি বিনে পাগল আঁখি রে বন্ধু
ধারা বয় নিশিদিনে–
আমার বাড়ি আইলায় না কেনে ॥

বন্ধু রে, মাশুকের ভেদ আশেক বোঝে
যে যার পিরিতে মজে রে
মন সদায় তোমারে খোঁজে রে বন্ধু
আমার মনবৃন্দাবনে–
আমার বাড়ি আইলায় না কেনে ॥

বন্ধু রে, খুঁজে খুঁজে তোমার নেশায়
জীবন গেল আশায়-আশায় রে
আবদুল করিম বলে তোমায় রে বন্ধু
পাব কি আর মরণে–
আমার বাড়ি আইলায় না কেনে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মনে তোরে চায় রে বন্ধু প্রাণে তোরে চায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণনাথ, ছাড়িয়া যাইও না মোরে রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑