• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণবন্ধুর পিরিতে আমার মন উদাসী – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণবন্ধুর পিরিতে আমার মন উদাসী – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রাণবন্ধুর পিরিতে আমার মন উদাসী
মন উদাসী, গলে পিরিতের ফাঁসি
আমি হয়েছি দোষী ॥

প্রেমের বাজারে প্রেম বিকায় ঘরে ঘরে
ন্যায়মূল্যে খরিদ করে খরিদ্দারে।
প্রেমিক যারা প্রেম কিনে গো তারা
আগ বাজারে যায় যারা প্রেমবিলাসী ॥

বাজারে গেলাম ভাও জানতে চাইলাম
ভাগ্যগুণে সরল এক মহাজন পাইলাম।
একটাকা মণ প্রেম বিরাশির ওজন
এক মণ কিনে যে জন একসের পায় বেশি ॥

কইতে লাগে ভয় সহজে কী হয়
প্রাণবন্ধুর পিরিতি করা মুখের কথা নয়।
হয়ে প্রেমের আসামী কত দেশ-বিদেশ ভ্রমি
সাধে কি হয়েছি আমি কুলবিনাশী ॥

করিমের মন করে উচাটন
ভাবে সদায় পাবো কোথায় বন্ধুর দরশন।
যার মনে যাহা চায় তা বলুক না আমায়
আমি আমার প্রাণবন্ধুরে ভালোবাসি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মনপ্রাণ দিয়াছি সোনা বন্ধুরে বলে বলুক লোকে মন্দ – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑