• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
কী জাদু করিয়া বন্ধে
মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে ॥

বসে ভাবি নিরালা
আগে তো জানি না
বন্ধের পিরিতের জ্বালা
যেমন ইট-বাট্টায় দিয়া কয়লা
আগুন জ্বালাইছে–
দেওয়ানা বানাইছে ॥

কী বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে
কলিজা আঙ্গার
প্রাণবন্ধুর পিরিতে আমার
কুলমান গেছে–
দেওয়ানা বানাইছে ॥

আবদুল করিম গায়
ভুলিতে পারি না আমার
মনে যারে চায়
কুলনাশা পিরিতের নেশায়
পাগল করেছে–
দেওয়ানা বানাইছে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:দারুণ পিরিতি বিষম ডাকাতি কালার পিরিতি যে বা করে রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণবন্ধুর পিরিতে আমার মন উদাসী – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑