• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দারুণ পিরিতি বিষম ডাকাতি কালার পিরিতি যে বা করে রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দারুণ পিরিতি বিষম ডাকাতি কালার পিরিতি যে বা করে রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
দারুণ পিরিতি বিষম ডাকাতি
কালার পিরিতি যে বা করে রে
তুষেরই আগুন অঞ্চলে বাঁধিয়া
জ্বলিয়া পুড়িয়া মরে রে ॥

দেখিয়া ইউসুফের ছবি পাগল জ্বলেখা বিবি
কাঁদিয়াছিল সারা জনমভরে
ইউসুফের আশায় সর্বস্ব হারায়
অবশেষে রাস্তায় রইল পড়ে ॥

ফরহাদ পাগলের বেশে শিরিরে ভালোবেসে
পাহাড় কাটিয়া রাস্তা করে
শিরির নাম লইয়া গেল সে মরিয়া
আপন কুড়ালি মাথায় মেরে ॥

লাইলির পিরিতে এত কষ্ট জগতে
সংসার ত্যাগি মজনু জঙ্গলায় ঘোরে
চণ্ডীদাসে বঁড়শি বায় রজকিনীর আশায়
বার বৎসর কাটাইল নদীর কিনারে ॥

পিরিতি শান্তি পিরিতি দুর্গতি
কুলনাশা পিরিতি যে জনে করে
আবদুল করিমের মন সদায় করে উচাটন
পিরিতি অমূল্য ধন, হইল না রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কালার প্রেমের কেন পাগল হইলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑