• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনপ্রাণ দিয়াছি সোনা বন্ধুরে বলে বলুক লোকে মন্দ – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনপ্রাণ দিয়াছি সোনা বন্ধুরে বলে বলুক লোকে মন্দ – লিরিক্স – শাহ আব্দুল করিম
মনপ্রাণ দিয়াছি সোনা বন্ধুরে
বলে বলুক লোকে মন্দ
যার যত মনে ধরে ॥

যেদিন হতে প্রেম করেছি
কুলমান ছেড়ে দিয়েছি
মনে মনে ভাবিতেছি
বন্ধে জানি কী করে ॥

ধর্ম কর্ম সবই ছাড়া
হয়েছি পাগলের ধারা
বন্ধু বিনে মন মনুরা
থাকতে চায় না পিঞ্জরে ॥

আর কোনো বাসনা নাই
শুধু প্রাণবন্ধুরে চাই
দুঃখ নাই যদি মরে যাই
ডুবে প্রেমের সাগরে ॥

আবদুল করিম মহাপাপী
ওই নামের তসবি জপি
সে যে হয়ে বহুরূপী
বিরাজে এই সংসারে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:প্রাণবন্ধুর পিরিতে আমার মন উদাসী – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:যে দুঃখ মোর মনে বন্ধে তাহা জানে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑