• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবন-অন্ত কালে গো সখি আসিল না কালা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » জীবন-অন্ত কালে গো সখি আসিল না কালা – লিরিক্স – শাহ আব্দুল করিম
জীবন-অন্ত কালে গো সখি
আসিল না কালা
আপন বলে নিলাম গলে
শ্যামকলঙ্কের মালা গো–
সখি আসিল না কালা ॥

বন্ধু বিনে দুই নয়নে
বহে নদী-নালা
শাশুড়ি ননদি বাদি
জ্বালার উপর জ্বালা গো–
সখি আসিল না কালা ॥

কার কাছে কী বলিব
ভাবি যে নিরালা
কুল ছাড়িলাম মাথায় নিলাম
শ্যামকলঙ্কের ডালা গো–
সখি আসিল না কালা ॥

করিম বলে কে খুলিবে
মন-বাক্সের তালা
ভাবি মনে নাম স্মরণে
মরণ হলে ভালা গো–
সখি আসিল না কালা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বন্ধু তো আইল না গো সখি দুঃখ বলবো কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কও রে পথিক ভাই তুমি নি দেখেছ আমার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑