• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু তো আইল না গো সখি দুঃখ বলবো কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধু তো আইল না গো সখি দুঃখ বলবো কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
বন্ধু তো আইল না গো
সখি দুঃখ বলবো কারে
পিরিত করে বন্ধে মোরে
কোন বিচারে ছাড়ে গো–
সখি দুঃখ বলবো কারে ॥

জেনে আপন জীবন-যৌবন
দিলাম আমি যারে
দুঃখ দিল ছেড়ে গেল
যৌবনের আষাঢ়ে গো–
সখি দুঃখ বলবো কারে ॥

কইতে নারি সইতে নারি
যাই না কারো ধারে
কেউ নাই আমার কই যাব আর
বন্ধে যদি মারে গো–
সখি দুঃখ বলবো কারে ॥

আশায় আছি মরি বাঁচি
সার করেছি তারে
করিম বলে দয়া হলে
কোলে নিতে পারে গো–
সখি দুঃখ বলবো কারে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আর কতদিন গাইব গো সখি প্রাণবন্ধুর গান – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:জীবন-অন্ত কালে গো সখি আসিল না কালা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑