• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর কতদিন গাইব গো সখি প্রাণবন্ধুর গান – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আর কতদিন গাইব গো সখি প্রাণবন্ধুর গান – লিরিক্স – শাহ আব্দুল করিম
আর কতদিন গাইব গো সখি
প্রাণবন্ধুর গান
প্রেমের নেশায় বন্ধুর আশায়
যৌবন হলো অবসান ॥

সখি আমি একা ছিলাম
প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ছেড়ে দিলাম জাতিকুলমান
আপন জেনে প্রাণবন্ধুরে
সোনার যৌবন করলাম দান ॥

কাছে নিল ভালোবেসে
এখন থাকে দূর বিদেশে
পাগল বেশে কাঁদে মনপ্রাণ
দেখা দেয় না খবর নেয় না
করিয়াছে অভিমান ॥

সে যদি না করে স্মরণ
পাই না যদি যুগল চরণ
বাঁচন-মরণ দুইই এক সমান
আবদুল করিম অন্ধকারে
প্রাণবন্ধু আকাশের চান ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ওগো প্রাণ-সই বন্ধু বিনে মনের বেদনা কারে কই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বন্ধু তো আইল না গো সখি দুঃখ বলবো কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑