• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো প্রাণ-সই বন্ধু বিনে মনের বেদনা কারে কই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ওগো প্রাণ-সই বন্ধু বিনে মনের বেদনা কারে কই – লিরিক্স – শাহ আব্দুল করিম
ওগো প্রাণ-সই
বন্ধু বিনে মনের বেদনা কারে কই
যার লাগি কলঙ্কের ডালা
হাতে তুলে মাথায় লই–
বন্ধু বিনে মনের বেদন কারে কই ॥

বাঁচে না প্রাণ তারে ছাড়া
হয়েছি পাগলের ধারা
প্রেম করিয়া সর্বহারা
কুল ছেড়ে কলঙ্কী হই–
বন্ধু বিনে মনের বেদন কারে কই ॥

আমায় ছেড়ে গেল দূরে
থাকে বন্ধু মধুপুরে
আশা দিয়া বন্ধে মোরে
গাছে তুলে নিল মই–
বন্ধু বিনে মনের বেদন কারে কই ॥

আহার-নিদ্রা লয় না মনে
ভাবি তারে নিশিদিনে
বলে করিম দীনহীনে
কেমন করে বেঁচে রই–
বন্ধু বিনে মনের বেদন কারে কই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বাঁচিব কেমনে গো সখি প্রাণবন্ধুরে ছাড়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আর কতদিন গাইব গো সখি প্রাণবন্ধুর গান – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑