• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাঁচিব কেমনে গো সখি প্রাণবন্ধুরে ছাড়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বাঁচিব কেমনে গো সখি প্রাণবন্ধুরে ছাড়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
বাঁচিব কেমনে গো
সখি প্রাণবন্ধুরে ছাড়া
আহার নিদ্রা লয় না মনে
নয়নে বয় ধারা গো–
সখি প্রাণবন্ধুরে ছাড়া ॥

বন্ধু আমার আশার আলো
বন্ধু নয়নতারা
উদাসিনী মন যে আমার
থাকে পাগলপাড়া গো–
সখি প্রাণবন্ধুরে ছাড়া ॥

আমার মতো কর্মপোড়া
বন্ধু-শোকী যারা
পাইলে চরণ দুঃখ বারণ
চিরসুখী তারা গো
সখি প্রাণবন্ধুরে ছাড়া ॥

প্রেমের নেশায় বন্ধুর আশায়
হইলাম সর্বহারা
না আসিলে বন্ধু বলে
করিম যাবে মারা গো–
সখি প্রাণবন্ধুরে ছাড়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বন্ধুহারা জিতে মরা মনপ্রাণ উতলা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ওগো প্রাণ-সই বন্ধু বিনে মনের বেদনা কারে কই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑