• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধুহারা জিতে মরা মনপ্রাণ উতলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধুহারা জিতে মরা মনপ্রাণ উতলা – লিরিক্স – শাহ আব্দুল করিম
বন্ধুহারা জিতে মরা মনপ্রাণ উতলা
কেমন করে ঘরে রই একেলা ॥

সখি গো থাকি আমি পরার ঘরে
কত মন জুগাইলাম তারে
গলে লইলাম কলঙ্কের মালা
শাশুড়ি ননদি বাদি এই যন্ত্রণায় সদায় কাঁদি
বন্ধে আরও দিলো দ্বিগুণ জ্বালা–
কেমন করে ঘরে রই একেলা ॥

সখি গো, প্রেম করা বড় জ্বালা।
না করছে-জন আছে ভালা
যে করছে তার সোনার অঙ্গ কালা
যে জন প্রেমের ভাও জানে না
তার সঙ্গে প্রেম করিও না
মরছি মরছি আমি মরছি ভালা–
কেমন করে ঘরে রই একেলা ॥

সখি গো, আসতো বন্ধু কইতাম কথা
যাইত আমার মনোব্যথা
মাথায় লইতাম তার চরণের ধূলা
আবদুল করিম কয় ভাবিয়া
আসিবে শ্যাম কালিয়া
কইতাম দুঃখ পাইলে নিরালা–
কেমন করে ঘরে রই একেলা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:পিরিতে শান্তি মিলে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বাঁচিব কেমনে গো সখি প্রাণবন্ধুরে ছাড়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑