• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরিতে শান্তি মিলে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পিরিতে শান্তি মিলে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
পিরিতে শান্তি মিলে না
মন মিলে মানুষ মিলে
সময় মিলে না ॥

প্রেমিক যারা জিতে মরা
আসলে সর্বস্বহারা
যে যারে চায় তারে ছাড়া
প্রাণে বাঁচে না ॥

পিরিত করে মন-উল্লাসে
ঠেকলো যেজন ভালোবেসে
কালনাগে দংশিলে বিষে
মন্ত্র মানে না
শুনো ওগো প্রাণসজনী
কী সুখে যায় দিন-রজনী
মন জানে আর আমি জানি
অন্যে জানে না ॥

এখন শুনি লোকে বলে
দুঃখের পরে শান্তি মিলে
মানে না তো মনপাগলে
লোকের সান্ত্বনা ॥

বাউল আবদুল করিম বলে
ভাবিয়া আপন দিলে
পিরিতে বিচ্ছেদ না হলে
পরীক্ষা হয় না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:পিরিত করা প্রাণে মরা গো সখি আগে আমি জানি না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বন্ধুহারা জিতে মরা মনপ্রাণ উতলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑