• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরিত করা প্রাণে মরা গো সখি আগে আমি জানি না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পিরিত করা প্রাণে মরা গো সখি আগে আমি জানি না – লিরিক্স – শাহ আব্দুল করিম
পিরিত করা প্রাণে মরা গো
সখি আগে আমি জানি না
প্রেম করা যে এই লাঞ্ছনা ॥

সখি গো, বলিতে পারি না মুখে
যে-দুঃখ মোর পোড়া বুকে গো
আঁধার দেখি দিবালোকে গো
সখি ঘুমাইলে ঘুম আসে না–
প্রেম করা যে এই লাঞ্ছনা ॥

সখি গো, প্রেম করিলে শান্তি মিলে
বলে তাহা কোন পাগলে গো
বিনা কাষ্ঠে আগুন জ্বলে গো
সখি নিভাইলেও নিভে না–
প্রেম করা যে এই লাঞ্ছনা ॥

সখি গো, নদীর জোয়ারভাটা দিলে
ফিরে আসে কালে কালে গো
যৌবন-জোয়ার একবার গেলে গো
সখি জীবনে আর আসে না–
প্রেম করা যে এই লাঞ্ছনা ॥

সখি গো, বাউল আবদুল করিম বলে
প্রেমের মালা দিয়া গলে গো
প্রাণবন্ধুরে পাব বলে গো
আমি করি কত আরাধনা–
প্রেম করা যে এই লাঞ্ছনা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বলো সখি প্রাণপাখি কোন দেশে রইল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পিরিতে শান্তি মিলে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑