• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কও রে পথিক ভাই তুমি নি দেখেছ আমার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কও রে পথিক ভাই তুমি নি দেখেছ আমার – লিরিক্স – শাহ আব্দুল করিম
কও রে পথিক ভাই
তুমি নি দেখেছ আমার
প্রাণবন্ধু কানাই;
যার লাগিয়া পাগল হইয়া
কাঁদিয়া বেড়াই ॥

ভাই রে ভাই, হাতে বাঁশি মাথে চূড়া
পীতবসন পরা
নয়নে প্রেমের রেখা
মুনির মন হরা;
কী দিব রূপের তুলনা
ত্রিভুবনে নাই
রূপ দেখিয়া পাগল হইয়া
কুলে দিলাম ছাই ॥

ভাই রে ভাই, দেখে থাকলে কও রে
বন্ধু কোন দেশেতে আছে
কার ভালোবাসায় বন্ধু
ভুলিয়া রয়েছে;
দেখিলে জীবন বাঁচে
নইলে মরে যাই
অভাগিনী পোড়া প্রাণী
কী দিয়া জুড়াই ॥

ভাই রে ভাই, বন্ধু আমার ছেড়ে গেল
বাম হইল বিধি
আপন কর্মদোষে হারা
হলেম গুণনিধি;
পাগল আবদুর করিম বলে
ভেবে তনু ছাই
বন্ধু বিনে এক ভুবনে
আমার কেহ নাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:জীবন-অন্ত কালে গো সখি আসিল না কালা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কালো রূপ দেখিতে চমৎকার কী দিব রূপের তুলনা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑