• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি বলি আমার আমার আমার কেহ নয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি বলি আমার আমার আমার কেহ নয় – লিরিক্স – শাহ আব্দুল করিম
আমি বলি আমার আমার
আমার কেহ নয়
আমি আমার হলেম না তো
পর কি আপন হয় ॥

আসা-যাওয়া একা একা
ভববাসে কয়দিন থাকা
কে কার পাইবে দেখা
দেহ যখন হইবে লয় ॥

জন্ম জরা যম যাতনা
এছাড়া তো কেউ দেখি না
আজ আছি কাল থাকব কি না
এই তো মনে ভয় ॥

আসা-যাওয়া কী কারণে
ভাবি কোন বিধির বিধানে
আবদুল করিম মনে মনে
ভাবে সব সময় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি তুমি, তুমি আমি অন্তর্যামী অন্তরেতে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ধনে হীন মানে হীন আমি আপনজনে বাসে ভিন – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑