• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধনে হীন মানে হীন আমি আপনজনে বাসে ভিন – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ধনে হীন মানে হীন আমি আপনজনে বাসে ভিন – লিরিক্স – শাহ আব্দুল করিম
ধনে হীন মানে হীন আমি
আপনজনে বাসে ভিন
শোধ হলো না মহাজনের ঋণ ॥

জন্ম নিলাম মানবকুলে
আছি ভবমায়ায় ভুলে
দিনে দিনে তনু হইল হীন।
জানেন আল্লাহ রাসুলে
কী হবে হিসাবের দিন–
শোধ হলো না মহাজনের ঋণ ॥

পিতামাতার কাছে ঋণী
মন জানে আর আমি জানি
আর জানেন এলাহি আলমিন।
মনমানুষের কাছে ঋণী
ভাবি যারে নিশিদিন–
শোধ হলো না মহাজনের ঋণ ॥

এই ভবমায়ার বাঁধনে
বাড়ে দুঃখ দিনে দিনে
এখন আছি জালে বন্দি মীন।
জল শুকাইলে যাব চলে
বলে করিম দীনহীন–
শোধ হলো না মহাজনের ঋণ ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি বলি আমার আমার আমার কেহ নয় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমি তো জানি না আমার এখন কী হবে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑