• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি তুমি, তুমি আমি অন্তর্যামী অন্তরেতে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি তুমি, তুমি আমি অন্তর্যামী অন্তরেতে – লিরিক্স – শাহ আব্দুল করিম
আমি তুমি, তুমি আমি
অন্তর্যামী অন্তরেতে
অনুমানে দূরে জেনে
দিন গেল মোর পাগলামিতে ॥

স্বরূপে রূপ মিশাইয়া
মীমের পর্দায় ঢাকনি দিয়া
রঙ মাখিয়া সঙ সাজিয়া
আছ তুমি এ ধরাতে ॥

তুমি গেলে আমার মরণ
তা যদি হলো না বারণ
আমি জীব তুমি জীবন
আসা যাওয়া একই সাথে ॥

কিসের আমি কিসের আমার
তুমি বিনে কে আছে আর
যা আছে সকলই তোমার
তালাচাবি তোমার হাতে ॥

আবদুল করিম ভাবিতেছি
তুমি আমি একই আছি
ভূতের বেগার খাটিতেছি
পড়েছি গোলকধাঁধাতে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি আছি আমার মাঝে আমি করি আমার খবর – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমি বলি আমার আমার আমার কেহ নয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑