• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি আছি আমার মাঝে আমি করি আমার খবর – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি আছি আমার মাঝে আমি করি আমার খবর – লিরিক্স – শাহ আব্দুল করিম
আমি আছি আমার মাঝে
আমি করি আমার খবর
আমি থাকলে সোনার সংসার
আমি গেলে শূন্য বাসর ॥

এ জগতে আমি মূল
এছাড়া মিটে না গোল
আমি বৃক্ষ আমি ফুল
আমি মধু আমি ভ্রমর ॥

আমি আঁধার আমি আলোক
আমি আশেক আমি মাশুক
যে বোঝে না সে বুঝুক
কেবা আপন কেবা রে পর ॥

আমি আছি আমার বেশে
বসত করি মাটির দেশে
আমি আমায় ভালোবেসে
বাতাসে বাঁধিয়াছি ঘর ॥

বসে আছি আপন ঘরে
খুঁজতে যাই না অন্য কারে
করিম বলে মরা মরে
আমি নিত্য আমি অমর ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মানবতত্ত্বের কী মাহাত্ম্য বোঝে কয়জনে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমি তুমি, তুমি আমি অন্তর্যামী অন্তরেতে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑