• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেউ বলে দুনিয়া দোজখ কেউ বলে রঙের বাজার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কেউ বলে দুনিয়া দোজখ কেউ বলে রঙের বাজার – লিরিক্স – শাহ আব্দুল করিম
কেউ বলে দুনিয়া দোজখ
কেউ বলে রঙের বাজার
কোনো কিছু বলতে চায় না
যে বুঝেছে সারাসার ॥

এ সংসারের ভোজবাজি
বোঝে না মন বড় পাজি
আসল কাজে হয় না রাজি
বুঝাইলে বোঝে না আর ॥

এই ভবে আসিল যত
আসলে কেউ রইল না তো
আসা-যাওয়া অবিরত
যাবার বেলা কেউ নয় কার ॥

মহামানব আসলেন যারা
আসলে সর্বহারা
ভোগী নয় ত্যাগী তারা
নবি ওলি পয়গাম্বার ॥

কী হইবে শেষের দিনে
সদা এই ভাবনা মনে
আবদুল করিম দীনহীনে
ভাবিতেছি অনিবার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ঘৃণা লজ্জা ভয় থাকিতে প্রেম হবে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এলিম শিখলে আলেম হয় না আমল না হলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑