• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এলিম শিখলে আলেম হয় না আমল না হলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এলিম শিখলে আলেম হয় না আমল না হলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
এলিম শিখলে আলেম হয় না
আমল না হলে
দেহমন পবিত্র হলে
ইমানের বাতি জ্বলে ॥

শুনি জ্ঞানী-গুণীর বচন
চরিত্র পবিত্র ভূষণ
নিজে হলে সংশোধন
মন তখন পথে চলে ॥

লম্বা দাড়ি টুপি পিরহানে
আল্লা-নবির গুণগানে
মনে যদি অহংকার আনে
সব যাবে রসাতলে ॥

আসছ ভবে যাইতে হবে
চিরদিন কি ভবে রবে
সুখ-দুঃখ ভোগ করিবে
আপনার কর্মফলে ॥

কাম ক্রোধ লোভ মোহ আর
ছাড়িলে হিংসা অহংকার
ঘুচে যাবে মনের আঁধার
বাউল করিম বলে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কেউ বলে দুনিয়া দোজখ কেউ বলে রঙের বাজার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মানবতত্ত্বের কী মাহাত্ম্য বোঝে কয়জনে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑