• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘৃণা লজ্জা ভয় থাকিতে প্রেম হবে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ঘৃণা লজ্জা ভয় থাকিতে প্রেম হবে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
ঘৃণা লজ্জা ভয় থাকিতে
প্রেম হবে না
যে করে আত্মসমর্পণ
তার প্রেমে আর গোল বাধে না ॥

প্রেমের বাতাস লাগে যার গায়
দেখলে তারে চেনা যায়
প্রমাণ দেয় ভাবভঙিমায়
আত্মসুখের ধার ধারে না ॥

পঞ্চরসে মাখা যেজন
রসিক সুজন সে মহাজন
অন্তরে তার পরশরতন
সে করে স্বরূপ সাধনা ॥

শুদ্ধপ্রেম যার ভাগ্যে ঘটে
আঁধারে তার চন্দ্র ওঠে
আবদুল করিম প্রেমের হাটে
সময়ে যাইতে পারল না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সাহস বিনা হয় না কখনো প্রেম-পিরিতি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কেউ বলে দুনিয়া দোজখ কেউ বলে রঙের বাজার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑