• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাহস বিনা হয় না কখনো প্রেম-পিরিতি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সাহস বিনা হয় না কখনো প্রেম-পিরিতি – লিরিক্স – শাহ আব্দুল করিম
সাহস বিনা হয় না কখনো
প্রেম-পিরিতি
প্রেমে মন দিলাম প্রাণ দিলাম
করতে হয় এই প্রতিশ্রুতি।
প্রেমিকের নাই আশয়-বিষয়
করে না কুলমানের ভয়
তার ভাবে সে রয় সব সময়
জ্ঞান থইয়া পাগলের মতি ॥

প্রেমভাবে যে যারে চায়
লক্ষ্য স্থির হইলে সেথায়
আপনাকে হারিয়ে যায়
দেখিলে সেই রূপজ্যোতি ॥

বাউল আবদুল করিম বলে
প্রেমে বিচ্ছেদ ঘটিলে
ভাসিতে হয় নয়নজলে
কেউ হয় না এই দুঃখের সাথি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আগে বাইদ্যার সঙ্গ না করে কালসাপিনী ধরতে গেলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ঘৃণা লজ্জা ভয় থাকিতে প্রেম হবে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑