• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আগে বাইদ্যার সঙ্গ না করে কালসাপিনী ধরতে গেলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আগে বাইদ্যার সঙ্গ না করে কালসাপিনী ধরতে গেলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম
আগে বাইদ্যার সঙ্গ না করে
কালসাপিনী ধরতে গেলাম
সাহসের জোরে
ফণা ধরলো ছোবল মারলো
বিষে অঙ্গ কেমন করে ॥

ওঝা বৈদ্যের কাছে গেলাম
কত শতবার
কিছুতেই আর শান্তি হয় না
দিল বেকারার
ডাক শোনে না মন্ত্র মানে না
ঝাড়লে বিষ উজান ধরে ॥

বাইদ্যা যারা জানে তারা
সাপ ধরিবার কল
বাঁশির গানে ডেকে আনে
বাঁশিতে কৌশল
সাপিনী দেখিলে তারে
অমনি মাথা নত করে ॥

পঞ্চরসে মাখা যেজন
শুদ্ধ শান্ত হয়
কালসাপিনী দংশিলে
তার মরণের নাই ভয়
সে জানে সুধা কোথায় রয়
খেয়ে যায় অমরপুরে ॥

মায়াবিনী কালসাপিনী
এই করিম বলে
মহামন্ত্র না জানিলে
দংশে কপালে
গুরুবস্তু ঠিক থাকিলে
সেজন সাপ ধরতে পারে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:অকূলে পড়িয়া ডাকি ওগো দয়াময় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সাহস বিনা হয় না কখনো প্রেম-পিরিতি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Comments

  1. R.m

    August 2, 2025 at 8:32 am

    Good

    Reply
  2. Badhon Deb Sharma

    January 6, 2026 at 2:20 am

    I love this song

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑