• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অকূলে পড়িয়া ডাকি ওগো দয়াময় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » অকূলে পড়িয়া ডাকি ওগো দয়াময় – লিরিক্স – শাহ আব্দুল করিম
অকূলে পড়িয়া ডাকি
ওগো দয়াময়
তোমার আশা নাম ভরসা
আমার যে আর কিছু নয় ॥

পড়ে আছি ঘোর আঁধারে
আর আমি ডাকিব কারে
তুমি থাকতে ভবপারে
কাঙালের কিসের ভয় ॥

দয়াময় নামটি ধরো
বাঁচাও মারো ভাঙো গড়ো
সকলই যে তুমি করো
সৃষ্টি এবং স্থিতি-লয় ॥

দয়া করো বলে তুমি
দয়াল বলে ডাকি আমি
তুমি যে জগৎস্বামী
তুমি দয়াল বিশ্বময় ॥

মহা অপরাধী আমি
বলব কী সব জানো তুমি
তুমি সবার অন্তর্যামী
বাউল আবদুল করিম কয় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কও গো দয়াল এখন আমার কী গতি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আগে বাইদ্যার সঙ্গ না করে কালসাপিনী ধরতে গেলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑