• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুর্শিদের প্রেমবাজারে কে যাবে রে আয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মুর্শিদের প্রেমবাজারে কে যাবে রে আয় – লিরিক্স – শাহ আব্দুল করিম
মুর্শিদের প্রেমবাজারে
কে যাবে রে আয়
যেতে যদি হয় বিলম্ব নয়
চল যাই সকালবেলায় ॥

মনে মনে যোগ পড়িলে
সময়ে রাস্তা ধরিলে
সুজনের সঙ্গ করিলে
সুবাতাসে প্রাণ জুড়ায় ॥

সেই বাজারে যারা যাবে
মন্ত্র নয় মন্ত্রণা পাবে
বেচা-কেনা ভাবে-ভাবে
বিনা মূল্যে মাল বিকায় ॥

পঞ্চরসের রসিক হলে
মিশে যায় পাগলের দলে
বাউল আবদুল করিম বলে
আমার দিন বিফলে যায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মুর্শিদের কাছে আমি কেন যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ নামের মালা জপ না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑