• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ নামের মালা জপ না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ নামের মালা জপ না – লিরিক্স – শাহ আব্দুল করিম
লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ
নামের মালা জপ না
ঐ নাম করো সার, ঘুচিবে আঁধার
সময় গেলে আর হবে না ॥

স্বরূপে সাধন, শুদ্ধ করো মন
মুর্শিদের চরণ ভজ না।
দমের কোঠায় দিয়া তালা
ঐ নাম জপ নিরালা
ত্রিতাপ জ্বালা রবে না ॥

নামে আছে প্রেমসুধা
খাইলে রয় না ভবক্ষুধা
আপন হতে খোদা জুদা ভেব না
পরশে পরশ মিলে হয় সরস
ক্বালবে আরশ মক্কা মদিনা ॥

বন্দি হয়ে মায়াজালে
জীবন গেল বিফলে
প্রেমসাগরের অতল জলে ডুব দিলে না
খুঁজলে পাবে দেখা কোথায় প্রাণসখা
আবদুল করিম বোকা, বোঝে না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মুর্শিদের প্রেমবাজারে কে যাবে রে আয় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আল্লাহর নাম লইলাম না রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑