• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুর্শিদের কাছে আমি কেন যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মুর্শিদের কাছে আমি কেন যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
মুর্শিদের কাছে আমি কেন যাই
কার কাছে কী বলিব
কেন তার গুণগান গাই ॥

আমি হলেম চিররোগী
ভব-ব্যাধিতে ভুগি
হয়েছি দোষের ভাগী
কত মন্দ শুনি তাই।
মুর্শিদের আশ্রয় নিলে
মনপ্রাণ বিকাইয়া দিলে
ভবব্যাধির ঔষধ মিলে
এছাড়া আর উপায় নাই ॥

মুর্শিদ আঁধারের বাতি
ভক্তজনের চিরসাথি
ঔষধ হোমিওপ্যাথি
খাইলে রয় না রোগ বালাই
অভক্ত তার কাছে যায় না
তাই তো সে সন্ধান পায় না
দয়াল সে-জন পয়সা চায় না
বিনামূল্যে ঔষধ পাই ॥

ঔষধ নয় সুধা যাচে
সুধা মিলে প্রেমের গাছে
ভক্তজন খেয়ে বাঁচে
অভক্তের কপালে ছাই।
সর্বহারা হয়ে পরে
আবদুল করিম চিন্তা করে
মুর্শিদের চরণ ধরে
স্বরূপে রূপ দেখতে চাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:হাসন রাজা ছিলেন একজন মরমি কবি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মুর্শিদের প্রেমবাজারে কে যাবে রে আয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑