• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাসন রাজা ছিলেন একজন মরমি কবি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হাসন রাজা ছিলেন একজন মরমি কবি – লিরিক্স – শাহ আব্দুল করিম
তোরা আও আও রে
আশেক ভক্ত ভাই
ইব্রাহিম মস্তান সাহেবের
গুণগান গাই ॥

বিশ্বনাথ থানায় বাড়ি
শ্রীপুরে বাসা
পশ্চিম দিকে হাসন রাজার
রঙের রামপাশা ॥

হাসন রাজা ছিলেন একজন
মরমি কবি
ইব্রাহিম মস্তান হলেন
মারিফতের ছবি ॥

চেহারায় নুরের জ্যোতি
দেখতে মনোহর
বনজঙ্গলে ঘুরলেন কত
ছেড়ে বাড়ি ঘর ॥

কী চাহিলেন কী পাইলেন
এই ভাবনা করি
কলির যুগে করে গেলেন
আশ্চর্য ফকিরি ॥

ইব্রাহিম মস্তান হলেন
মজাররদে ওলি
জামানা আখেরি রে ভাই
এসেছে ঘোর কলি ॥

মুর্শিদ মৌলা বক্স মুন্সি
দিল-ইমানে জানি
ইব্রাহিম মস্তান সাহেবকে
পির বলিয়া মানি ॥

ভক্তবৃন্দ আছে যারা
গুণগান করে
উরস মোবারক হয়
বৎসরে বৎসরে ॥

আমি রইলাম অন্ধকারে
তারা পাইল আলো
বাউল আবদুল করিম বলে
ভাগ্য যাদের ভালো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আউলিয়া ইব্রাহিম মস্তান মোকাম শ্রীপুর – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মুর্শিদের কাছে আমি কেন যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑