• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আউলিয়া ইব্রাহিম মস্তান মোকাম শ্রীপুর – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আউলিয়া ইব্রাহিম মস্তান মোকাম শ্রীপুর – লিরিক্স – শাহ আব্দুল করিম
আউলিয়া ইব্রাহিম মস্তান
মোকাম শ্রীপুর
ভক্ত হলে কাছে মিলে
নইলে বহুদূর ॥

না জানি কী ভেবেছিলেন
ঘরবাড়ি ছাড়িয়া দিলেন
বন-জঙ্গল কত ঘুরিলেন
কাটিয়া মায়ার ডোর ॥

প্রেমের মালা দিয়া গলে
আধ্যাত্মিক সাধনার বলে
রঙবেরঙের খেলা খেলে
ভক্তজনের মনচোর ॥

অটল পুরুষ মহামতি
পির বলে রয়েছে খ্যাতি
চেহারায় চান্দের জ্যোতি
পেশানিতে ভাসে নুর ॥

মনে সদা এই আকিঞ্চন
পাইতে সে রাঙা চরণ
স্বরূপে হইলে মিলন
দুঃখের নিশি হবে ভোর ॥

পির মুর্শিদের আশ্রয় নিলে
অকূলেতে কূল মিলে
বাউল আবদুল করিম বলে
আমি হই এক দিনমজুর ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মরি হায় হায় রে গুণগান গাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:হাসন রাজা ছিলেন একজন মরমি কবি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑