• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মরি হায় হায় রে গুণগান গাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মরি হায় হায় রে গুণগান গাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
মরি হায় হায় রে গুণগান গাই
মৌলা বক্স মুন্সি সাহেবের
গুণের সীমা নাই–
মরি হায় হায় রে ॥

ধন্য মৌলা বক্স মুন্সি
উকারগ্রামে বাড়ি
কলির যুগে করে গেলেন
আশ্চর্য ফকিরি—
মরি হায় হায় রে ॥

শরিয়তে পায়বন্দ ছিলেন
মারিফতে রাজা
কীভাবে কী করে গেলেন
যায় না কিছু বোঝা–
মরি হায় হায় রে ॥

ভক্তবৃন্দ আছে যারা
গুণগান করে
উরুস মোবারক হয়
বৎসরে বৎসরে–
মরি হায় হায় রে ॥

চরণেতে জানাই আমি
হাজারো সালাম
বাউল আবদুল করিম যার
চরণের গোলাম–
মরি হায় হায় রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আউলিয়া ইব্রাহিম মস্তান মোকাম শ্রীপুর – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑