• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রাণের প্রাণ মুর্শিদ আমার
মৌলা বক্স নাম যাহার
চরণেতে জানাই আমি
সালাম হাজার হাজার ॥

যুগের শেষে এসে যখন
জন্ম নিলেন এ ধরায়
জেলা হয় সুনামগঞ্জ
জন্মস্থান হয় উকারগাঁয়
শরিয়তে পায়বন্দ ছিলেন
তরিকতের রাহাদার
সুফি সাধক ছিলেন
মারিফত করে বিচার ॥

শিষ্য ভক্ত আশেকগণ
সবারে করে কাঙাল
তেরোশো আটান্ন সনে
করলেন তিনি ইন্তেকাল
নূরের বাতি নিভে যেদিন
হয়ে গেল অন্ধকার
আষাঢ় মাসের নয় তারিখ
ছিল সেদিন রবিবার ॥

ভক্তবৃন্দ আছে কত
করে সদা গুণগান
খাঁটি প্রেমের প্রেমিক যারা
তাদের জন্য বর্তমান
বাউল আবদুল করিম বলে
ইজ্জতে আশেক সবার
ইহকাল পরকালে
পাইতে রহমত দিদার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আউলিয়া-সরদার করে ভেজিলেন পরোয়ারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মরি হায় হায় রে গুণগান গাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑