• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওই বধির যবনিকা ভুলিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » ওই বধির যবনিকা ভুলিয়া

ওই বধির যবনিকা ভুলিয়া, মোরে প্রভু,
দেখাও তব চির-আলোক লোক।
ওপারে সবই ভালো, কেবল সুখ-আলো
এপারে সবই ব্যথা, আঁধার শোক।
মাঝে দুস্তর কঠিন অন্তর,
শান্ত পথিকের বলিছে, সর সর
ওই তোরণ পাদদেশে পিপাসাতুর এসে
ফিরে কি যাবে লয়ে চির বিয়োগ?
ওই নিঠুর অর্গল, করুণ শুভ করে,
মুক্ত করি দেহ আতুর দীন তরে,
পিপাসা দিলে তুমি, তুমি তুমিই দিলে ক্ষুধা;
তোমরি কাছে কাছে শান্তি সুখ-সুধা,
পাবে, অধীর ব্যাকুলতা, তোমাতে সফলতা
হউক তব সনে অমৃত যোগ।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:প্রভু নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত
Next Post:জাগো জাগো ঘুমায়ো না আর

Reader Interactions

Comments

  1. Imdad haque

    September 3, 2022 at 11:27 pm

    Good

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑