• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাগো জাগো ঘুমায়ো না আর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » জাগো জাগো ঘুমায়ো না আর

জাগো জাগো ঘুমায়ো না আর!
নব রবি জাগে
নব অনুরাগে
লয়ে নব সমাচার।
সুরভি দিগ্ধ গন্ধ-বহন
হরষ অলস মন্দ গমন
সুপ্ত চক্ষে আনি জাগরণ
কহে, ত্যজ আলস্য-ভার।
কুল্লু কুশল কমলাসনা
শুভ্র-পূণ্য ক্ষৌম বসনা
এসেছেন ফিরে; এস নতশিরে
চরণ যুগলে নমি তাঁর।
মৌন বিহগ প্রভাত-সঙ্গে
জাগি বিলাইছে সুর-তরঙ্গে
নব মঙ্গল শুভ্র-বারতা
আশিষ দেবতার।
এস ছুটে এস কর্মক্ষেত্রে
চেয়োনা মুগ্ধ অলস নেত্রে
এতদিন পরে শুঙ্ক অধরে
হেসেছেন মা আমার।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:ওই বধির যবনিকা ভুলিয়া
Next Post:ওমা উমা, এ আনন্দ কোথা রাখি বল্

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑