• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রভু নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » প্রভু নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত
প্রভু	নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত,
কর	দুষ্ট কলঙ্কিত এ শোণিত পাত।।
পাষাণ কঠিন প্রাণে রুদ্ধ বেদন
সুফল হইবে নাথ, করালে রোদন
প্রভু	সরাও এ গুরু ভার নিবার প্রমাদ
করাও হৃদয় ভাঙি শুধু অশ্রুপাত।।
এই অস্থি , মাংস, মজ্জা, এই চর্ম, মেদ,
এ হৃদয়, সবি প্রভু, পরিপূর্ণ ক্লেদ
প্রভু	অনিয়মে আনিয়াছি দেহে অবসাদ
সঞ্চয় করেছি প্রাণে বিষম বিষাদ।।
তুমি নাকি দয়াময় পাপীর শরণ
কোথা বসে দেখিতেছ ঘৃণিত মরণ?
প্রভু	মৃদু প্রতিকারে ব্যাধি হবে না নিপাত
তীব্র ভেষজ মোরে দেহ বৈদ্যনাথ।।
Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:মোহ রজনী ভোর হইল জাগ নগরবাসী
Next Post:ওই বধির যবনিকা ভুলিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑