• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোহ রজনী ভোর হইল জাগ নগরবাসী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » মোহ রজনী ভোর হইল জাগ নগরবাসী

মোহ রজনী ভোর হইল জাগ নগরবাসী।
পূর্ব গগনে সূর্য কিরণ, দুঃখ তিমির নাশি।।
আর্য্য কীর্তি-মধুর গান
বিহগ ঢালিছে অমিয়-প্রাণ
যশ-পরিমল পূর্ণ পরশে কুসুম উঠিছে হাসি।।
পাশরি সকল দুঃখ দ্বন্দ্ব
প্রাণে প্রাণে মিলনানন্দ
জাগ জাগ হের জগৎ উৎসব অভিলাষী।।
কত মরকত, কাঞ্চন-মণি,
জ্ঞান, ধরম নীতির খনি,
কুন্ঠিত নহ, লন্ঠিত হেরি অতুল বিভব রাশি।
অলসে ঘুমায়ে রহিও না আর
উৎসবে ঢালো প্রাণ তোমার।
হাসিছে বিশ্ব হেরি তোমারে ক্ষণিত সুখ বিলাসী।।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:সেকি তোমার মত, আমার মত
Next Post:প্রভু নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত

Reader Interactions

Comments

  1. TAREK SAZZAD TUHIN

    January 21, 2025 at 11:13 pm

    সুর পাওয়া যাবেনা?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑