• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবন বাবু নমস্কার তোমার মত বন্ধু এমন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » জীবন বাবু নমস্কার তোমার মত বন্ধু এমন

জীবন বাবু নমস্কার
তোমার মত বন্ধু এমন
কোথায় আমি পাব আর
এই জীবনের কান্না-হাসির
তুমিই চিত্রনাট্যকার ||

বাংলা দেশের মানুষ কোরে
নিয়ে এলে দু’হাত ধরে
হলুদ নদী সবুজ বনের
ছায়ায় ঢাকা এ-প্রান্তরে |
রবিঠাকুর নজরুলের এই
দেশ যে আমার অহংকার ||
কন্ঠে আমার দিয়েছো সুর
তোমার কাছে অনেক ঋণ
জীবনেরই গান গেয়ে যাই
আনন্দে তাই প্রতিদিন |

মায়ের বুকের আদর স্নেহ
অন্তবিহীন আশীর্বাদ
ভায়ের ভালবাসা পেয়ে
মিটেছে এই মনের সাধ
এই জীবনের দুঃখ মুছে
পেলাম যে সুখ পুরস্কার ||
.             জীবনবাবু নমস্কার ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী- ভূপেন হাজারিকা

Category: আধুনিক বাংলা গানTag: ভূপেন হাজারিকা, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:একখানা মেঘ ভেসে এল আকাশে
Next Post:কারও কেনা নয় এই পৃথিবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑