• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কারও কেনা নয় এই পৃথিবী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » কারও কেনা নয় এই পৃথিবী

কারও কেনা নয় এই পৃথিবী
আমাদের-জেনে রেখো বন্ধু
ঘাম আর রক্তকে ঝরিয়ে
পৃথিবীকে সাজিয়েছি বন্ধু ||

হাতের মুঠোয় করে পৃথিবী
যারা চায় অধিকার রাখতে
পৃথিবী তাঁদের কেনা নহে তো
পদতলে পারবে না রাখতে ||

ঈগলের ডানা-মেলা ছায়াতে
আমদানী করে যারা যুদ্ধ
আরবে, ইরাকে, ইরানে
নিজেরাই হবে অবরুদ্ধ ||

আমাদের সুন্দর পৃথিবী
ভাসমান রক্ত-সমুদ্রে
লালসা-লালিত থাবা মাটিতে
ওঠাও ওঠাও হাত ঊর্ধ্বে ||

স্বাধীনতা, শান্তির শত্রু
আসে ওই চিনে রাখো, বন্ধু
জনতার একতার হাতিয়ার
প্রস্তুত করে রাখো বন্ধু ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী : অংশুমান রায়
কিউবা যুব সম্মেলনে পরিবেশিত

 

Category: আধুনিক বাংলা গানTag: অংশুমান রায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:জীবন বাবু নমস্কার তোমার মত বন্ধু এমন
Next Post:এই পৃথিবীটা যে এক মস্ত বড় বায়োস্কোপের এক বাক্স

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑