• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একখানা মেঘ ভেসে এল আকাশে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » একখানা মেঘ ভেসে এল আকাশে

একখানা মেঘ ভেসে এল আকাশে
একঝাঁক বুনো-হাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে
সে কি আসে, যারে আমি বেসেছি ভালো ||

এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে
শর্মিলা মনে আজ কেন কে জানে
ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা
একমুঠো অনুরাগ মন ভরালো ||

আমি একা যক্ষ এই শহরের
যারে ডাকি কেন তার পাই না সাড়া
চোখে তাই ঝরো ঝরো বৃষ্টি ধারা |

ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা
এ সময়ে ভালো আর লাগে না একা
বাতাসের হাতে আজ পেলাম চিঠি
বিরহের কথা মেঘ লিখে পাঠালো ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – ভূপেন হাজারিকা
শিল্পী- রুমা গুহঠাকুরতা

Category: আধুনিক বাংলা গানTag: ভূপেন হাজারিকা, রুমা গুহঠাকুরতা, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে
Next Post:জীবন বাবু নমস্কার তোমার মত বন্ধু এমন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑