• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই পৃথিবীর থেকে ঐ আকাশ বড়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » এই পৃথিবীর থেকে ঐ আকাশ বড়

এই পৃথিবীর থেকে ঐ আকাশ বড়
.              আকাশের থেকে বড় সূর্য-তারা
.              সূর্যের থেকে আরও অনেক বড়
.             মানুষের শাশ্বত স্রোতের ধারা
.             সেই মানুষের গান মোরা গাই
.             মোরা মানুষের জয়গান গাই ||

এই পৃথিবীর থেকে ঐ সাগর বড়
.             নীল সাগরের বুকে জলের ধারা
.             নীল সাগরের থেকে অনেক বড়
.             হৃদয়ে প্রেমের এই ফল্গুধারা
.             এই হৃদয়েতে প্রেম আছে
.             মোরা মৈত্রীর দু’হাত বাড়াই ||

জানি সুখ ছোট দুঃখ সে অনেক বড়
.             দুঃখের চেয়ে বড় এ’ মহা-জীবন
.             জীবনের চেয়ে আরও অনেক বড়
.             ভালোবাসা দিয়ে গড়া মানুষের মন
.             সেই জীবনের গান মোরা গাই
.             মোরা জীবনের গান গেয়ে যাই ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – রামানুজ দাশগুপ্ত
শিল্পী – রুমা গুহঠাকুরতার পরিচালনায় ক্যালকাটা ইয়ুথ কয়্যার

Category: আধুনিক বাংলা গানTag: রামানুজ দাশগুপ্ত, রুমা গুহঠাকুরতা, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:ভারত আমার ভারতবর্য স্বদেশ আমার স্বপ্ন গো
Next Post:জীবন যদি জীবন হয় ‘জয়’ কে তুই আপন কর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑