ভারত আমার ভারতবর্য
. স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জনম
. ধন্য হয়েছি ধন্য গো ||
কিরীট ধারিনী তুষার শৃঙ্গে
. সবুজে সাজানো তোমার দেশ
তোমার উপমা তুমিই তো মা
. তোমার রূপের নাহিতো শেষ
সঘন গহন তমসা সহসা
. নেমে আসে যদি আকাশে তোর
হাতে হাত রেখে মিলি একসাথে
. আমরা আনিব নতুন ভোর ||
শক্তি দায়িনী দাও মা শক্তি
. ঘুচাও দীনতা ভীরু আবেশ
আঁধার রজনী ভয় কি জননী
. আমরা বাঁচাব এ-মহাদেশ
রবীন্দ্রনাথ বিবেকানন্দ
. বীর সুভাষের মহান দেশ
নাহি তো ভাবনা, করি না চিন্তা
. হৃদয়ে নাহি তো ভয়ের লেশ ||
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অজয় দাস
শিল্পী- মান্না দে
এটি একটি সংগীত রবীন্দ্র সংগীত লোকগীতি
So good
এই গানগুলো শুনলে মনে হয় “এ জীবনে বৃথা, আমার এতো সুন্দর দেশ,আর কিছু মানুষ এসে শেষ করে দিচ্ছে এই দেশ কে। কিছু ই করতে পারছি না।
এই জীবন কে শিত্কার।
এটা শুনে লাগছে যে জিবন একদম সার্থক অর্থাৎ সফল হয়ে গেছে আমার আর কোনো আশা নেই এই টুকই ধন্যবাদ↕️
Excellent the song
খুব সুন্দর গান
Excellent
Nice song
Amr Vishon priyo akti song